বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীর দুর্গম পদ্মার চরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর মৃত্যুবার্ষিকীতে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু’র মৃত্যু বার্ষিকীতে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন।।
——
মুনমুন আক্তার।।
ঈশ্বরদী প্রেসক্লাবের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদী’র ভারপ্রাপ্ত সম্পাদক, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি, ঈশ্বরদী নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ও ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নাগরিক কমিটি ও ঈশ্বরদী প্রেসক্লাব যৌথভাবে কবর জিয়ারত, স্মরণ ও শ্রদ্ধা নিবেদন’র আয়োজন করে।

১৯ জানুয়ারি’২৪ সকালে ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল’র সভাপতিত্বে ও ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ’র সঞ্চালনায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে তার কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আ ত ম শহিদুজ্জামান নাসিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, অধ্যাপক উদয়নাথ লাহেরী, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক ও ডিডিপির চেয়ারম্যান এস এম রাজা, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুবুল হক দুদু, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন খান, মরহুম ফজলুর রহমান ফান্টুর ছেলে কৌশিক রহমান প্রমুখ।

পরে নাগরিক কমিটি ও ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!