বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

পাকশীতে ১শ গ্রাম হেরোইনসহ ১ জন আটক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

পাকশীতে ৪ লক্ষ টাকার হেরোইনসহ একজন আটক
———————————————————————- স্টাফ রিপোর্টার ।। গত ৭ নভেম্বর ‘২১বিকেল পাঁচটায় ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের পেপার মিল সংলগ্ন রুপপুর সাঁকো এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ১’শ গ্রাম হেরোইনসহ মোহাম্মদ জালাল উদ্দিন (২৭) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পাকশী ফাঁড়ি পুলিশ । গ্রেপ্তারকৃত জালালউদ্দিন রাজশাহী গোদাগাড়ী উপজেলার বয়েরমারী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই আসাদুল ও এএসআই রবিউল সহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে উল্লেখিত আসামিকে হেরোইনসহ আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!