মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল পাবনা জেলায় বিশেষ অভিযান, ৩০ মাদকসেবি ও ব্যাবসায়ী গ্রেফতার ঈশ্বরদীতে টানা বর্ষনে কাঁচা মরিচের দাম তিনগুণ বৃদ্ধি, বেড়েছে অন্যান্য সব্জীর দাম বৃত্তি পেয়েছে রাফসা মাসুদ সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে ৩ জন মেধাবী শিক্ষার্থীর বৃত্তি লাভ পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, ৩ জেলে গ্রেফতার, জাল ও নৌকা জব্দ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলে গ্রেফতার, জাল ও নৌকা জব্দ
—–
এস এম রাজা।।
নৌ পুলিশ নাজিরগঞ্জ ফাঁড়ির সদস্যরা নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরার সময় ৩ জেলেকে আটক করেছে।

২৪ অক্টোবর’২৩ ভোর ৪ টা ২০ মিনিটের সময় সুজানগরের গোপালপুর এলাকার পদ্মা নদীর মাঝখান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ীর রতনদিয়ার কৃষ্টনগর দক্ষিণ পাড়ার ইনসান মিয়ার ছেলে জসিম মিয়া (৪০), একই উপজেলার রতনদিয়ার গ্রামের দবীর মোল্লার ছেলে জালাল মোল্লা (২৫) ও আলাল মোল্লা (২২)।

জানা গেছে, নৌ পুলিশ রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবির’র নির্দেশ ও তত্ত্বাবধানে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির আইসি সাইদুর রহমান’র নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২৩’র আওতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় বিপুল পরিমাণ মাছ ধরার কারেন্ট জাল ও নৌকা জব্দ করা হয়। এ’ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!