বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীর দুর্গম পদ্মার চরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল

নাটোর জেলা কারাগারে বিএনপি নেতার মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

নাটোর জেলা সংবাদদাতা।।    নাটোর জেলা কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কে আজাদ সোহেল নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) তার মৃত্যু হয়।

এ কে আজাদ সোহেল নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ন্দহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। বিষয়টি নিশ্চিত করে সিংড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লেলিন জানান, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় এ কে আজাদ সোহেলকে আটক করে ডিবি পুলিশ। এরপর তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।

তিনি বলেন, ৩০ নভেম্বর আদালত এ কে আজাদ সোহেলকে জামিন দেন। পরে কারাগারে তাকে নিয়ে আসতে গেলে কারা কর্তৃপক্ষ জানায় এ কে আজাদ অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিয়াউর রহমান লেলিন অভিযোগ করে বলেন, সোহেলকে রাজশাহী মেডিকেলের বারান্দার বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। জামিনের পর কারা কর্তৃপক্ষের মারফতে পরিবারের সদস্যরা এ ঘটনা জানলে তারা গিয়ে সোহেলের চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আজ তার মৃত্যু হয়।

এ কে আজাদ সোহেলের বড় ভাই শামীম হোসেন বলেন, বিনা অপরাধে আমার ভাইকে গ্রেপ্তার করে জেলে ভরে পুলিশ। নাটোর জেলে অসুস্থ হয়ে রাজশাহীতে আজ দুপুরে মারা যায় সে। তিনি বলেন, লাশ এখনো হাসপাতালেই আছে। মরদেহ বের করতে পারলে আগামীকাল জানাজা-দাফন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!