বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

ঈশ্বরদীসহ পার্শ্ববর্তী এলাকায় নতুন করে শীত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

তাপমাত্রা কমে যাওয়ায় পাবনার ঈশ্বরদীসহ পার্শ্ববর্তী এলাকায় ফের শীতের প্রকোপ দেখা গেছে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে ঈশ্বরদীর তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি থেকে ১৯ দশমিক ৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। গতকাল বুধবার (৬ মার্চ) থেকে ফের তাপমাত্রা কমতে শুরু করেছে। অথচ এর আগে গত ৫ মার্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমূল হক রঞ্জন জানান, চব্বিশ ঘণ্টার ব্যবধানে বুধবার (৬ মার্চ) তাপমাত্রা ৬ ডিগ্রি কমে যাওয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়। এর পরদিন আজ বৃহস্পতিবার (৭ মার্চ) আরও নেমে ১১ দশমিক ৪ ডিগ্রি হয়েছে। দ্রুত তাপমাত্রা নেমে যাওয়ায় বেকায়দায় পড়েছেন সব শ্রেণি ও পেশার মানুষ। বিকাল থেকে রাত এবং সকালে শীতের কাপড় ছাড়া ঘরে ও বাইরে কোথায়ও বের হওয়া যাচ্ছে না।

এদিকে তাপমাত্রা ওঠানামা করায় সর্দি, কাশি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল বাতেন জানান, তাপমাত্রা ওঠানামা করায় নতুন করে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষ। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!