বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত গঠন শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হলো চৈতীকে, রক্ষা পেলো একটি জীবন  ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু ঈশ্বরদীতে কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ঈশ্বরদীর মুলাডুলিতে দু’দিন ব্যাপী ওরশ মোবারক ও সাধুসঙ্গ অনুষ্ঠিত ঈশ্বরদীতে ওয়ান শুটার গান, ১৩ টি কার্তুজ ও ৬৪ পিচ ইয়াবা সহ ১ জন গ্রেফতার লালপুরে টিকটকার গ্রেফতার ঈশ্বরদীতে মাদকসহ পিতাপুত্র গ্রেফতার মাদকসহ গ্রেফতারকৃত আসামি ছাড়াতে গিয়ে জামায়াত ও বিএনপি নেতা গ্রেফতার গাজীপুরে এক বাড়িতে ৫ জনকে গলা কেটে হত্যা

ঈশ্বরদীতে মধ্যরাতে রান্না ঘরে আগুন, ক্ষতি ৩ লক্ষাধীক টাকা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

এস এম দিগন্ত।। আজ বৃহস্পতিবার রাত ১টায় ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে আগুন লেগে রান্নাঘর, খড়ির ঘর ও বসতঘর পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে পারিবারিকভাবে দাবী করা হয়েছে। তবে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষতির পরিমান মাত্র ৩০ হাজার টাকার কথা স্বীকার করা হয়েছে। উদ্ধার দেখানো হয়েছে ১ লাখ টাকা।  পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে,   রাতে রান্না খাওয়া শেষ করে জলিল পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। উল্লেখিত সময়ে প্রতিবেশীরা আগুন জ্বলে ওঠা দেখে চিৎকার করে ডাকা ডাকি শুরু করলে জলিল পরিবারের লোকজন জেগে ওঠে এবং আগুন নেভাতে চেষ্টা করে। কিন্তু তাতে কোন লাভ হয়না। পরে সংবাদ পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়। ততক্ষণে তিনটি ঘর পুড়ে যায়। রান্না করার পর গ্যাসের চুলা ঠিকমত বন্ধ না করার কারনে অগ্নি কান্ডের সূত্রপাত ঘটে বলে সূত্রে জানাগেছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!