রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বাংলাদেশী সব নাগরিকের অধিকার সমান–প্রধানমন্ত্রী তারেক রহমান আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত

সন্ত্রাসী হামলায় নিহত হলেন বকশীগঞ্জের ৭১ টিভির সাংবাদিক নাদিম

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

আশিকুর রহমান শ্রাবণ ময়মনসিংহ থেকে।। ৭১ টিভির জামালপুরের বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক নাদিম (৫৩) সন্ত্রাসীদের হামলায় আহত অবস্থায় আজ দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারাযান।
জানাযায়, সাংবাদিক নাদিম উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও বর্তমানে ওই ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল আলম বাবু একাধিক বিয়ে নিয়ে গত দুই সপ্তাহ যাবত বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ সব সংবাদ প্রকাশের জের ধরে চেয়ারম্যান বাবুর নির্দেশে রেজাউল করিমের নেতৃত্বে গত বুধবার রাত সাড়ে দশটায় বকশীগঞ্জ সদরের কলেজ রোড এলাকায় সাংবাদিক নাদিমের উপর বর্বরোচিত হামলা চালায়।
এতে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে বকশীগঞ্জ সরকারি হাসপাতাল পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে বৃহস্পতিবার দুপুরে তিনি মারাযান। এদিকে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!