মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী বাজারে উপজেলা ও পৌর প্রশাসনের ঝটিকা অভিযান, ২০ হাজার টাকা জরিমানা চাষি বাঁচাও, দেশ বাঁচাও, অবৈধ সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেয়া হবে —- অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বাংলাদেশী সব নাগরিকের অধিকার সমান–প্রধানমন্ত্রী তারেক রহমান আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর

লালপুরে অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেফতার।। ইজিবাইক উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার।।

নাটোরের লালপুরে অজ্ঞান পার্টির ৪ সদস্যকে আটক করেছে লালপুর থানার পুলিশ। আটককৃতরা হলো ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার কালু হোসেনের ছেলে মোঃ সোহাগ (৩০), মোকাররমপুর গ্রামের তফিজ উদ্দিন এর ছেলে মোঃ সালাম, বড়ইগ্রাম উপজেলার নগর গ্রামের খোয়াজ মোল্লার ছেলে মোঃ শামীম মোল্লা ও কুষ্টিয়া সদর উপজেলার বারাদি গ্রামের মজিবর মন্ডলের ছেলে মোঃ রাকিবুল ইসলাম (৩০)।

লালপুর থানা সূত্রে জানাগেছে, গত ২২জুন লালপুর উপজেলার রুইগাড়ি বাজার হতে ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার কালু হোসেনের ছেলে মোঃ সোহাগ (৩০) তার নিকট আত্নীয়দেরকে নিয়ে লালপুর গ্রীনভ্যালি পার্কে যাওয়ার জন্য ৪শত টাকা ভাড়া মিটিয়ে মামুনের মোবাইল নাম্বার নিয়ে চলে যায়। ওই দিন দুপুরে একটি মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে সোহাগ ইজি বাইক চালক মামুনকে গোপালপুর কালুপাড়া আসতে বলেন। মামুন কালু পাড়া গাদের বড় সাকোর উপর আসলে সোহাগ একটি লাল রঙ্গের মোটর সাইকেল থেকে নেমে তার সঙ্গে থাকা অপর দুইজনকে মোটর সাইকেল দিয়ে ইজি বাইকে উঠে তাহাকে লালপুর গ্রীনভ্যালি পার্কে যেতে বলে। লালপুর গ্রীণভ্যালি পার্কের আসার পরে সেখানে আব্দুর রহমান স্টোর হতে একটি কোমল পানীয় নিয়ে তাহাকে খেতে বলায় মামুন সরল মনে তাহা প্রাণ করে। কিছুক্ষণ পর সোহাগ তাহার নিকট আত্নীয়কে আনার কথা বলে মামুনকে মাধবপুর মোড়ে নিয়ে যায়। কিন্তু সেখানে কোন লোক না থাকায় পুনঃরায় গ্রীণভ্যালি পার্কে মেইন গেটের পশ্চিম পার্শে¦র পাকা রাস্তায় পৌছালে মামুন জ্ঞান হারিয়ে ফেলে। তার পরে সোহাগ তাহার ইজি বাইক নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা মামুনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জ্ঞান ফেরার পর মামুন লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে নাটোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার বরাইগ্রামের সার্বিক সহযোগিতা ও লালপুর থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের (১১ জুলাই) রাতে আটক করা হয়।
লালপুর থানার ওসি উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতরা সকলেই অজ্ঞান পার্টির সদস্য। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!