রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

রূপসায় ২ ডোজ টিকা নিয়েও করোণায় আক্রান্ত জনপ্রতিনিধিসহ ৭ কর্মকর্তা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১

রূপসা সংবাদদাতা।।

 

খুলনার রূপসায় দুই ডোজ টিকা নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৭ জন সরকারি কর্মকর্তা। গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য করেছেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৬ জুন নমুনা পরীক্ষায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী গোলাম মাহমুদ, সার্টিফিকেট সহকারী রেজোয়ানুর রহমান ও প্রসেস সার্ভার শ্যামা পদের করোনা পজেটিভ হয়। এর আগে গত ২৯ মে নমুনা পরীক্ষায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আনিসুর রহমানের করোনা পজেটিভ হয়। করোনা পজেটিভ হওয়া এই সাত জনের সকলেই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছেন।
এদিকে জানা গেছে, এই সাতজনের সকলেই করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন। এ প্রসঙ্গে রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, ‘আমি করোনার দুই ডোজই টিকা নিয়েছিলাম। তারপরও আমার করোনা হয়েছে।
তবে আমার শারীরিক অবস্থা বেশ ভাল।
রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা বলেন, ‘আমিসহ উপজেলার যে ৭ জন সরকারি কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন, তারা সকলে টিকা নেওয়া। আমার একটু জ্বর হয়েছিল। পরে পরীক্ষা করে দেখি করোনা হয়েছে। তবে তেমন কোন শারীরিক অসুবিধা হচ্ছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!