রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড়

মেসি বললেন আর্জেন্টিনাকে বাঁচিয়েছে গোলরক্ষক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

 

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে শনিবার অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে মেসির দারুণ এক গোলের পর দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ান গোলকিপারের ভুলকে কাজে লাগিয়ে দলকে আরও এগিয়ে নেন হুলিয়ান আলভারেস।

ম্যাচের ৭৭তম মিনিটে অস্ট্রেলিয়ার ক্রেইগ গুডউইনের শট আর্জেন্টিনার এনসো ফার্নান্দেসের মুখের এক পাশে লেগে দিক পরিবর্তন করে ঢুকে যায় জালে। খেলায় উত্তেজনা ফেরে প্রবলভাবে। পরের সময়টায় আর্জেন্টিনা যেমন দারুণ কিছু সুযাগ হাতছাড়া করে, তেমনি সমতায় ফেরার সুযোগ আসে অস্ট্রেলিয়ার সামনেও। গোল যদিও আর হয়নি। একদম শেষ সময়ে অস্ট্রেলিয়া সুবর্ণ এক সুযোগ পেয়েছিল গোলে, যেখানে আর্জেন্টিনাকে বাঁচান গোলরক্ষক।

জিততে শেষ পর্যন্ত বেশ কষ্টই করতে হয় মেসিদের। তবে বিশ্বকাপের ম্যাচে এমনটি প্রত্যাশিতই, বললেন আর্জেন্টাইন অধিনায়ক।

লিওনেল মেসি বলেন, “শেষ দিকে ওদের গোলটি হওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল। এটা বিশ্বকাপের ম্যাচ, এখানে কাজটা কখনোই সহজ নয়। বিশ্বকাপ এবার শুরু থেকেই ছিল কঠিন, তবে এই পর্যায়ে তা আরও কঠিন। মেসি তার দলের গোলরক্ষকে ধন্যবাদ জানান। তার কারনে দল বেঁচে যায়।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!