শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের

জিকে খাল থেকে পরিচ্ছন্নতাকর্মীর ভাসমান লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

কুষ্টিয়ায় জিকে খালে ভাসমান লাশ !

ইসমাইল হোসেন বাবু,কুষ্টিয়া :
কুষ্টিয়ার মিরপুরে জিকে খাল থেকে জাহিদুল ইসলাম (৩৬) নামের এক পরিচ্ছন্ন কর্মীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে তার কর্মস্থলের পাশে জিকে খাল থেকে পুলিশ ভাসমান অবস্থায় তার মৃত দেহ উদ্ধার করে।সে মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার মৃত নূর হোসেনের ছেলে। সূত্র জানায় জাহিদুল মিরপুর বাজারের পৌর পার্কে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতো। স্থানীয়রা জানান সকালে মাছ মারতে আসা এক ব্যক্তি জিকে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে। তবে লাশের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার দিবাগত রাত দশটার দিকেও অনেকেই জাহিদুল কে সুস্থ অবস্থায় দেখেছে। তারা আরো জানান, জাহিদুল মাদকাশক্ত ছিলেন। মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!