শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ঘন কুয়াশার চাদর মুড়িয়ে শীতের আগমন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

শরীফ রাজা।। আজ ২৭/১০/২০২০ খ্রিষ্টাব্দ, ১১/০৭/১৪২৯ বঙ্গাব্দ,রোজ বৃহস্পতিবার, হেমন্তের ২য় সপ্তাহ। ঘন কুয়াশার চাদর মুড়ে শুরু হলো আজকের সকাল। ঈশ্বরদী শহর ও পার্শ্ববর্তি গ্রাম সমুহে আজকের সকালটিকে উপভোগ করতে পেরেছেন -যারা মসজিদে জামায়াতে ফজরের নামাজ আদায় করেছেন, যারা প্রাতভ্রমনে বেরিয়েছেন, যারা অতি সকালে কর্মক্ষেত্রে বেরিয়েছেন,ও স্কুলগামী শিশুরা এবং তাঁদের অভিভাবকরা।পুরোপুরি শীতের আবেশ নিয়ে শুরু হয়েছে আজকের সকাল। কুয়াশার ফাঁকে ফাঁকে সূর্য মামার হালকা উঁকি দেয়া উপভোগ্য ছিলো। তবে সকাল ০৮ টার পরে সূর্য মামা তার আলো ও তাপ একটু একটু করে ছড়ানো শুরু করে। সকাল ০৭ঃ০০/০৭ঃ৩০ এ যে সকল স্কুলে ক্লাস শুরুহয় ঐসব স্কুলের শিক্ষার্থী শিশুদের দেখা যায় কেউ কেউ হালকা শীতের পোশাকে, কেউ মাস্ক, অনেকেই শুধু স্কুল ড্রেসে অভিভাবকদের সাথে একটু কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে। তবে এই সময়টাতে অভিভাবকদের সতর্ক হওয়া ভালো। আবহাওয়া এমন থাকলে সকালে বাচ্চাদের হালকা শীতের পোশাক পরাতে হবে ও নাকে মুখে যেন কুয়াশা প্রবেশ করতে না পারে সেজন্য পাতলা মাস্ক ব্যবহার করাতে হবে। এসময়ে একটু অবহেলাতেই হতেপারে সিজনাল জ্বর, সর্দি, কাশি।সামনেই স্কুল ফাইনাল পরীক্ষা। এখন শিক্ষার্থীরা অসুস্থ্য হলে ফলাফলে এর প্রভাব পড়তে পারে। সর্বপরি হেমন্তেই শীতের আগমনকে স্বাগতম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!