বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩ কারাগারে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ

ঈশ্বরদীর পিয়ারপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

ঈশ্বরদীতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
———
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ১১ জানুয়ারি’২৩ সকালে ঈশ্বরদী থানা পুলিশ শহরের পৌর এলাকার পিয়ারপুর আস্তুলের পুকুর থেকে সুমন (২৬) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। সে ঐ এলাকার ঈমান আলীর ছেলে।

সুমনের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫/৬ দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। মাঝে মাঝেই কাউকে কিছু না বলে এভাবেই বাড়ির বাইরে নিরুদ্দেশ থাকার কারণে নিখোঁজ হওয়ার পর তাকে সেভাবে খোঁজাখুঁজিও করা হয়নি। তার পরিবারের বিশ্বাস ছিলো যেখানেই যাক অন্যান্য বারের মতো ফিরে আসবে। কিন্তু ফিরে এসেছে ঠিকই তবে জীবিত নয় মৃত লাশ হয়ে।

আজ সকালে বাড়ির পাশে পুকুরে সুমনের ব্যবহৃত কম্বল ভাসতে দেখে সন্দেহ হলে পুকুরে নেমে কম্বল ধরে টান দিলে সুমনের লাশ বেরিয়ে পড়ে।

এই ঘটনা থানায় জানালে পুলিশ ফায়ার সার্ভিসের মাধ্যমে পুকুর থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করার পর থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং সুরতহাল রিপোর্টে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবুও মৃত্যুর কারণ খতিয়ে দেখার জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ ও একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!