শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু সন্তান সহ বাবা নিহত আহত -৩

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৭ জুন, ২০২৩

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু সন্তান সহ বাবা নিহত, আহত- ৩
————–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ৭ জুন’২৩ রাত সাড়ে ১২ টায় ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতরা হলো রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহাবুল আলম (৩০) ও মাহাবুলের শিশু সন্তান আব্দুর রহমান (১৫ মাস)। আহত হয়েছে সিএনজি চালক ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুরের মাহাতাব (৩০), নিহত মাহাবুলের স্ত্রী ও বড়ছেলে।

জানা গেছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট মাহাবুল নিজ এলাকা বাঘায় এক আত্মীয়র জানাজা শেষে পাবনায় কর্মস্থলে ফেরার পথে ঈশ্বরদী-পাবনা সড়কের দাশুড়িয়া ট্রাফিক মোড়ে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহাবুল ও তার শিশু সন্তান রহমান ঘটনাস্থলেই নিহত হয় এবং মাহাবুলের স্ত্রী, বড়ছেলে ও সিএনজি ড্রাইভার মাহাতাব শেখ আহত হয়।

সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে এবং আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার সান্যাল ঘটনার সত্যতা স্বীকার করে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!