মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ

ঈশ্বরদীতে সংঘর্ষে চারজন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

ঈশ্বরদীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে চারজন আহত
————————————————————————–
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।। আজ সকাল আনুমানিক ১১ টায় ঈশ্বরদী উপজেলার লক্ষিকন্ডা ইউনিয়নের চর কুরুলিয়া গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে চারজন আহত হয়েছে। আহতরা হচ্ছে রন্টু প্রামাণিকের ছেলে লালন (৩০) আব্দুস সামাদের ছেলে রাব্বি (২২) আব্দুস সামাদ( ৪২) ও তার স্ত্রী কল্পনা(৩৬)। এদের মধ্যে লালনের অবস্থা আশঙ্কাজনক।
জানাগেছে, উল্লেখিত এলাকার মুকুল সরদার গং ও তালেব মোল্লা গং এর মধ্যে ৬শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ সকালে সশস্ত্র অবস্থায় তালেব মোল্লা গং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক ঐজমি দখল করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় তালেব গংদের ধারালো অস্ত্রের আঘাতে লালন গুরুতর আহত হয়। অন্যরা লোহার পাইপ ও লাঠির আঘাতে আহত হয়। সংঘর্ষের পর তাদের উদ্ধার করে পাবনা জেলা রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালনের অবস্থা আশংকাজনক।
এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্হা গ্রহণ করা হবে। আহতদের পক্ষে রাব্বি জানান, মামলার প্রস্তুতি চলছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!