শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঈশ্বরদীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২

ঈশ্বরদীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
——-
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা॥ আজ ৩১ জুলাই’২২ সকালে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুল নগর থেকে গাছে ঝুলন্ত অবস্থায় রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ গ্রামের ফিরোজ আলী ফরজের ছেলে।
থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মৃত রফিকুল একজন ইটভাটার শ্রমিক।দীর্ঘদিন থেকে সে মাদকাসক্ত। মাদকাসক্তির কারণে তার কর্ম ক্ষমতা হারিয়ে যায়। পরিবার থেকে নানাভাবে চাপ দিয়ে নেশার টাকা জোগার‌ করতো। বছর পাঁচেক আগে তার স্ত্রীবিয়োগ ঘটে। এরপর থেকে আরও বেশি সে মাদকাসক্ত হয়ে যায়। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সাথে মনোমালিন্য হতো। নেশার টাকা যোগারে অক্ষমতা, স্ত্রী ও পরিবারের প্রতি ক্ষোভ ইত্যাদি কারণে সে আত্মহত্যা করেছে বলে সবাই ধারণা করছে। সকালে বাড়ির পাশে আম গাছের ডালের সাথে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া‌ হলে থানা পুলিশ তার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করে। এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!