শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের

ঈশ্বরদীতে নব বধূর আত্মহত্যা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

ঈশ্বরদীতে নববধূর আত্মহত্যা
————
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ২৯ জুলাই’২৩ দুপুরে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী দাইরপাড়ায় সিনথিয়া (১৮) নামের এক নববধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের সিরাজ প্রামাণিকের মেয়ে।

জানা গেছে, গত ৩ সপ্তাহ আগে একই গ্রামের পলানের ছেলে সাব্বির (২২)’র সাথে সিনথিয়ার বিয়ে হয়। হঠাৎ আজ দুপুর সাড়ে ১২ টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। কি কারণে আত্মহত্যা করেছে তা পরিবারের কেউ বলতে পারছে না। তবে তার স্বামী সাব্বির জানিয়েছেন, ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও যখন কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিলো না তখন পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় সিনথিয়াকে দেখতে পায়। মৃত অবস্থায় তার লাশ নামানো হয়।

এ সংবাদ পাওয়ার পর ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিনথিয়ার লাশ থানায় নিয়ে আসে এবং এসংবাদ লিখা পর্যন্ত আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানাসূত্রে জানা গেছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!