শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার

ঈশ্বরদীতে ডা. দিলীপ রায়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১২ জুন, ২০২৪

ঈশ্বরদীতে ডা.দিলীপ রায়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত
——
স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.দিলীপ কুমার রায় কে হেওপ্রতিপন্ন করে দেশ টিভিতে প্রচারিত উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে ঈশ্বরদীর সকল হোমিওপ্যাথিক চিকিৎসকগণ আজ ১২ জুন’২৪ সকালে ঈশ্বরদীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সভায় বক্তারা বলেন, চিকিৎসকদের প্রাণের দাবি ডা.দিলীপ রায় শুধু বাংলাদেশের নয় বিশ্বের হোমিওপ্যাথিক চিকিৎসকদের নেতা। এদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যাবস্থার যা উন্নয়ন সাধিত হয়েছে তা এই মহান নেতার নেতৃত্বেই হয়েছে। কয়েকজন স্বার্থপর কুচক্রী ব্যাক্তি হলুদ সাংবাদিককে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের মাধ্যমে এমন প্রপাগাণ্ডামূলক সংবাদ প্রকাশ করেছে দেশ টিভিতে। সারা বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ আজ রাজপথে নেমেছে এই প্রপাগাণ্ডামূলক মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে।
ঈশ্বরদীতে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কোড-০৬৩ ঈশ্বরদী এর প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ এস এম জাকির হোসেন। সঞ্চালনা ও বক্তৃতা করেন শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আরিফুল শরীফ রাজা, হোমিওপ্যাথিক প্র্যাকটিসনার্স এসোসিয়েশনের সভাপতি ডা.সায়েম আলী, সাধারণ সম্পাদক ডা.মনিরুজ্জামান রাঙা, বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষণা পরিষদ রাজশাহী বিভাগের সভাপতি ডাঃ তাহেদুল ইসলাম চপল সহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঈশ্বরদীর শিক্ষক, চিকিৎসক কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ ঈশ্বরদীর হোমিওপ্যাথিক চিকিৎসক মন্ডলী। উপস্থিত বক্তা সহ সকলেই প্রপাগাণ্ডা, কুৎসা রটনায় যুক্তদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!