শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ ::
উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান

ঈশ্বরদীতে ইভটিজিং এর দায়ে তিন যুবকের ৩০ হাজার টাকা জরিমানা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৫ মে, ২০২৩

ঈশ্বরদীতে ইভটিজিং এর দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ যুবকের ৩০ হাজার টাকা জরিমানা
————–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীর দাশুড়িয়াতে ইভটিজিং এর দায়ে ৩ যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এরা হচ্ছে দাশুড়িয়া বিডি ক্রিয়েশনের শ্রমিক মাসুদ (২০), রানা (২২) ও শামীম (২৩)। তাদের ৩ জনেরই বাড়ি পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামে।

জানা গেছে, গতকাল ৪ মে’২৩ সকাল সাড়ে ৮ টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দাশুড়িয়া এমএম হাইস্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে তারা আজেবাজে কথা বলে ইভটিজিং করতে থাকে।
তারা ঐ ছাত্রীর কাছে মোবাইল নাম্বার চাই কিন্তু নাম্বার না দিয়ে নিশ্চুপ থাকায় ঐ তিন বকাটে যুবক ইভটিজিং এর মাত্রা বাড়িয়ে দেয়। এসময় ঐ ছাত্রী ভয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করে।

পরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহাসিন কবীর ঘটনাস্থলে গিয়ে প্রত্যেকের ১০ হাজার টাকা নির্ধারণ পূর্বক মোট ৩০ হাজার টাকা আদায় করে তাদের ছেড়ে দেন। এব্যাপারে টিএম রাহাসিন কবীরকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!