শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের

আজ ঈশ্বরদীতে ইন্দো- বাংলা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপ ২০২৪ অনুষ্ঠিত হবে

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

আজ ঈশ্বরদীতে ইন্দো-বাংলা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হবে
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনা জেলার ঈশ্বরদীতে আজ ২২ এপ্রিল সোমবার প্রথম বারের মত শুরু হচ্ছে শামসুর রহমান শরীফ ইন্দো-বাংলা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ । বাংলাদেশ ফেডারেশন অব অল স্পোর্টস এর সহ সভাপতি মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টুর পরিচালনায় ফেডারেশনের ভলিবল চ্যাম্পিয়নশিপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সন্তান, পাবনা ৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম খান, সাউথ এশিয়ান ফেডারেশন অব অল স্পোর্টসের সভাপতি আরোতিলামা, সাউথ এশিয়ান ফেডারেশন অব অল স্পোর্টসের সেক্রেটারী জেনারেল অর্পন সিং কুশাল, উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল বিপ্লব কুমার গোস্বামী, আর আর পি পরিচালক রফিকুল আলম রফিক ও আলোবাগ ক্লাবের সভাপতি মো: আব্দুস সাত্তার মন্ডল।
সাউথ এশিয়ান ফেডারেশন অব অল স্পোর্টস এর প্রস্তাবে এবং ঈশ্বরদী আলোবাগ ক্লাবের আয়োজনে চ্যাম্পিয়নশিপ পৃষ্টপোষকতা করছেন দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান আর আর পি গ্রুপের পরিচালক রফিকুল আলম রফিক ও সার্বিক তত্বাবধানে রয়েছেন উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল। খেলায় আলোবাগের জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের সম্মাননা দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!