বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল সিরাজগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত, আহত-১০ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যৌথ অভিযান, পাঁচ নারীসহ ৯ দালালের কারাদণ্ড সন্তানের পিস্তলের গুলিতে এসআই আহত

জাতীয় প্রতিযোগিতায় ঈশ্বরদী কারাতে দলের সাফল্য অর্জন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মে, ২০২৪

জাতীয় প্রতিযোগিতায় ঈশ্বরদী কারাতে দলের সাফল্য অর্জন

স্টাফ রিপোর্টার।।

চৌত্রিশ (৩৪) তম জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা ও ৩য় জাতীয় সিতোরিও কারাতে প্রতিযোগিতা ২০২৪-এ ঈশ্বরদী কারাতে দল সফলতা অর্জন করেছে। রাজধানীর মিরপুর জাতীয় শহীদ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৭,৮,৯ মে বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান-উজ-জামান মনির সভাপতিত্বে ও বাংলাদেশ সিতোরিও কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শিহান মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিতোরিও কারাতে ফেডারেশনের উপদেষ্টা শিহান নাজমুল হাসান, নেপাল থেকে আগত এ কে এফ এর রেফারি রাজু মহা রাজন।

ঈশ্বরদীর সিতোরিউ কারাতের ১৩ সদস্যের কারাতে দল অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে। দলের কৃতি খেলোয়াড় শেখ আব্দুল্লাহ ২ টি স্বর্ণ, শেখ আস্তা ১টি রৌপ্য ১টি তাম্র, জান্নাতুল ফেরদৌস ২টি তাম্র, নিশাত হোসেন ১টি তাম্র পদক অর্জন করে। দলের কোচের দায়িত্ব পালন করেন জাতীয় কোচ আন্তর্জাতিক রেফারি প্রধান প্রশিক্ষক শিহান শেখ ওয়াহেদ আলী সিন্টু, ম্যানেজারের দায়িত্বে ছিলেন এনামুল হাসান শাহিন।

অনুষ্ঠানে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ও বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশন শিহান শেখ ওয়াহেদ আলী সিন্টুকে এ গ্রেডিং রেফারির সম্মাননা ক্রেস্ট ও প্রশংসা পত্র প্রদান করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!