বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

সাঁথিয়ায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, ইউপি সদস্য আটক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

সাঁথিয়ায় চাকরি দেয়ার নামে প্রতারণা, ইউপি সদস্য আটক
——
সাঁথিয়া সংবাদদাতা।।
পাবনার সাঁথিয়া উপজেলায় চাকরির প্রলোভন ও ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে র‍্যাব। গত শুক্রবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

আটককৃত ইউপি সদস্যের নাম মকবুল হোসেন (৪৬)। তিনি ধোপাদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার। মকবুল একই ইউনিয়নের রুদ্রগাতী গ্রামের মৃত আমির উদ্দিন প্রামাণিকের ছেলে।

র‍্যাব জানায়, একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে অভিযান চালিয়ে ইউপি সদস্য মকবুল হোসেনকে আটক করা হয়। তিনি ২০২২ সাল থেকে চাকরির প্রলোভন ও ভুয়া নিয়োগপত্র দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় গত শুক্রবার মামলা দায়ের করে তাকে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!