রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

লালপুরে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স মিস্ত্রি সোহেল খুন, লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

লালপুরে ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স মিস্ত্রী সোহেল খুন, লাশ উদ্ধার
———–
স্টাফ রিপোর্টার।।
আজ ১২ মার্চ’২৪ সকালে নাটোরের লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের পুরাতন ঈশ্বরদীর (এয়ারপোর্ট মোড়) ভুট্টার ক্ষেত থেকে ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স মিস্ত্রী সোহেল হোসেন (৩৫)-এর লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। সে পুরাতন ঈশ্বরদীর মৃত মকবুল হোসেন’র ছেলে।

জানা গেছে, গত ১১ মার্চ’২৪ রাতে সোহেল নিখোঁজ হয়। গভীর রাত অবধি বাড়ি না ফেরায় সোহেলের পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু কোন সন্ধান মেলে না। অবশেষে আজ ১২ মার্চ’২৪ সকাল ৭ টার দিকে জনৈক মহিলা ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় সোহেলের লাশ দেখতে পেয়ে আত্মীয় স্বজনদের খবর দেয়। তারা থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল থেকে জানান, সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে অনুমান করা যায় যে এটি একটি পরিকল্পিত হত্যা। ময়নাতদন্তের পর বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে।
এ সংবাদ লিখা পর্যন্ত থানায় মামলা দায়ের করা না হলেও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!