মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল পাবনা জেলায় বিশেষ অভিযান, ৩০ মাদকসেবি ও ব্যাবসায়ী গ্রেফতার ঈশ্বরদীতে টানা বর্ষনে কাঁচা মরিচের দাম তিনগুণ বৃদ্ধি, বেড়েছে অন্যান্য সব্জীর দাম বৃত্তি পেয়েছে রাফসা মাসুদ সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে ৩ জন মেধাবী শিক্ষার্থীর বৃত্তি লাভ পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার

রাষ্ট্রপতি ঈশ্বরদী হয়ে নিজ বাড়ি পাবনায় গেলেন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

রাষ্ট্রপতি ঈশ্বরদী হয়ে নিজবাড়ি পাবনা গেলেন
স্টাফ রিপোর্টার।।
মহামান্য রাষ্ট্রপতি বীরমুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন চারদিনের সফরে পাবনা পৌঁছেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুর ২ টা ১২ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তিনি ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।

বিমানবন্দরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহরিয়ার আলম, জেলা প্রশাসক মু আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী মহামান্য রাষ্ট্রপতিকে রিসিভ করেন।

ইউএনও সুবীর দাশ বলেন, হেলিকপ্টার থেকে নামার পর মহামান্য রাষ্ট্রপতি সড়ক পথে পাবনা সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দেন । সার্কিট হাউজে উপস্থিত হওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ‌গার্ড অব অনার’ প্রদান করা হবে।

চারদিনের এই সফরে তিনি পাবনাতে স্থানীয় বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন বলে রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক এক প্রেসবার্তায় জানিয়েছেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপ্রতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সোমবার (১৫ জানুয়ারী) আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারনে সেদিনের যাত্রা স্থগিত করা হয়। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!