মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল পাবনা জেলায় বিশেষ অভিযান, ৩০ মাদকসেবি ও ব্যাবসায়ী গ্রেফতার ঈশ্বরদীতে টানা বর্ষনে কাঁচা মরিচের দাম তিনগুণ বৃদ্ধি, বেড়েছে অন্যান্য সব্জীর দাম বৃত্তি পেয়েছে রাফসা মাসুদ সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে ৩ জন মেধাবী শিক্ষার্থীর বৃত্তি লাভ পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার

শেরপুরে ধর্ষণের পর ফেসবুকে ভিডিও ছাড়ার হোতা গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

শেরপুর সংবাদদাতা।।

শেরপুরের শ্রীবরদীতে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করার পর ধর্ষনের ধারনা
করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ঘটনার
মূলহোতা ধর্ষক ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার
চকবন্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ ২৫ নভেম্বর দুপুরে তাকে
আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ইউসুফ আলী শ্রীবরদী উপজেলার চকবন্দি এলাকা গ্রামের রফিকুল
ইসলামের ছেলে।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, চকবন্দি এলাকার রফিকুল
ইসলামের ছেলে ইউসুফ কিছুদিন যাবত উপজেলার একটি মাদ্রাসার ওই ছাত্রীকে
উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে
বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে ফুসলিয়ে
কৌশলে ইউসুফের বাড়িতে নিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে তা ভিডিও ধারণ করে।
পরবর্তীতে পুনরায় তাকে ধর্ষণের প্রস্তাব দিলে ওই ছাত্রী তার পরিবারকে
জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ভখাটে ধর্ষক ইউসুফ ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ইউসুফকে প্রধান
আসামী ও অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামী করে শ্রীবরদী থানায় নারী নির্যাতন
দমন আইন ও পর্ণগ্রাফী আইনে মামলা দায়ের করে। মামলার পর পুলিশ চকবন্দী
এলাকায় অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করে।
তাকে আজ দুপুরে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!