সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা

ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচ থেকে বোম উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচ থেকে বোম উদ্ধার
——
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ৩ নভেম্বর’২৩ সকালে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পশ্চিম পার্শ্বের ইয়ার্ডে রাখা আন্তঃনগর ট্রেনের ৭৯৪১ নম্বর বগির নিচ থেকে লাল রঙের একটি বোম উদ্ধার করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট।

গতকাল রাত আনুমানিক ৯ টার দিকে কর্তব্যরত অবস্থায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য বোমটি দেখতে পেয়ে আরএনবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করেন। এসংবাদ পেয়ে পুলিশ ও আরএনবি ওই এলাকা ঘিরে রেখে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে।

রেল পুলিশের এসপি মোঃ শাহাবুদ্দিন, র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন পিপিএম’কে বিষয়টি জানালে র‌্যাব-৫ এর বোম ডিসপোজাল ইউনিট সহ আজ সকালে স্ব-শরীরে ঘটনাস্থলে তারা উপস্থিত হন এবং নিরাপদে বোম সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে নিয়ে যান।

ওই সময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত বোমটিতে হাই এক্সক্লুসিভ ইনগ্রিডিয়েন্ট রয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি খুবই দুঃখজনক।

দেশের অর্থনীতি, ভাবমূর্তি বিনষ্ট ও জনমনে ভীতি সৃষ্টি করার জন্য কোন দুষ্কৃতিকারীগোষ্ঠী বোমটি রেখে গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তারাই ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!