রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ ::
মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা

ঈশ্বরদীতে বেকারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদী পৌর এলাকার পূর্ব নূর-মহল্লা বস্তি পাড়ায় অবস্থিত কোহিনূর বেকারীর শ্রমিক রিফাত (২০) নামক এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। সে নীলফামারী জেলার চাপরা ইউনিয়নের বড়ই গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে।

ঈশ্বরদী থানা পুলিশ আজ ৯ সেপ্টেম্বর’২৩ সকালে কারখানার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।

এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, রিফাত দীর্ঘদিন থেকে এই বেকারীতে শ্রমিক হিসেবে কাজ করে এবং বেকারীরই মালিকের দেয়া একটি রুমে যৌথভাবে রাত্রিযাপন করে। গতকাল ৮ সেপ্টেম্বর’২৩ কাজ শেষে রাতের বেলা যথারীতি খাওয়া দাওয়া সম্পন্ন করে রিফাত ঘুমিয়ে পড়ে।

সকালে বেকারীর মালিক নাসির উদ্দীন বেকারীতে গিয়ে বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সহ থানা ও ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা ঘটনাস্থলে যায় এবং তার লাশ উদ্ধার করে।

এদিকে কোহিনূর বেকারীর মালিকের ছেলে রাসেল’র সরবরাহ করা একটি ফেসবুক স্ট্যাটাসে দেখা যায় রিফাত তার নিজস্ব আইডিতে লিখেছে যে, — “যা কিছু করেছি তা ক্ষমার যোগ্য নয়। বাবা-মাকে অনেক কষ্ট দিয়েছি, আল্লাহ যেন তাদের ভালো রাখেন। বাবা-মায়ের জন্য আমি কিছুই করতে পারিনি। বিদায় পৃথিবী বিদায়”।

এ’ব্যাপারে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার ও সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে।

সিসিক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট এবং সিসিক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!