রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ ::
মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা

লালপুুরে হত্যা মামলার প্রধান আসামী আওয়ামিলীগ নেতাকে রগ কেটে হত্যা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

 

লালপুর( নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুর  উপজেলার কদিমচিলান ইউনিয়নের ৫ নংওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি(৪৫) কে হত্যা করা হয়েছে। হাত ও পায়ের রগ কেটে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সে ডাঙ্গাপাড়া চিলান গ্রামে মৃত আখের আলী ছেলে।
রবিবার (০৩ সেপ্টেম্বর২০২৩) সকাল ৭ টার দিকে উপজেলা ডাঙ্গাপাড়া চিলান গ্রামের পুরাতন বাড়িতে জাহাঙ্গীরের চায়ের দোকানে বসে চা খেয়ে বের হলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ ডাঙ্গাপাড়া চিলান গ্রামের নুর বক্সের ছেলে সাবেক মেম্বার রেজাউল করিম (৪৫), আব্দুস সাত্তারের ছেলে সাইফুল (২৫), আফসারের ছেলে আতিক (২৬),জুয়েল(২৭), মোসলেমের ছেলে ইব্রাহিম(৩৫), নসু প্রাং ছেলে লতিফ(৫০), আজবাহার ছেলে মিল্টন(২৫), জামাত আলীর ছেলে জুয়েল (৩০), মোজাফরের ছেলে মঞ্জিল(৩২), রওশনের ছেলে বাবলু(৪২)গণ হাসুয়া দিয়ে ওসমান গণির পা এবং হাতের রগ কেটে দেয় এবং লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করলে রক্ত ক্ষরণ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
উল্লেখ ১০নং কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুর রাজ্জাক হত্যার ১নং আসামি ছিলেন ওসমান গণি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!