রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার

ভাঙ্গুড়ায় হাসু হত্যার খুনি গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ার ব্যবসায়ী হাসিনুর রহমান হাসুর (৫৩) ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম রিমন সরকার(২৩)।সে উপজেলার রাঙ্গালিয়া পশ্চিমপাড়া গ্রামের আতিকুল ইসলাম সরকারের পুত্র ও হাসুর সাবেক স্ত্রী সাজেদা খাতুনের বোনের স্বামী। শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমন এ হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন।তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ দুপুরে নিহত হাসুর বাড়ির সেপটিক ট্যাংক থেকে হত্যায় ব্যবহৃত লোহার শাবল ও দা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান,এ ঘটনার পর থেকেই পুলিশ এর রহস্য উদঘাটনে তৎপরতা চালায়।এ হত্যাকান্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা বের করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে উপজেলার চৌবাড়ীয়া হারোপাড়া গ্রামের ব্যবসায়ী হাসিনুর রহমান হাসুর ক্ষতবিক্ষত লাশ তাঁর শয়ন কক্ষ থেকে উদ্ধার করে পুলিশ।পরদিন বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!