রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার

ভাঙ্গুড়ায় ৬ জামাত নেতা-কর্মী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

ভাঙ্গুড়ায় জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীসহ ৬ জন গ্রেফতার

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃপাবনার ভাঙ্গুড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত পাবনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থীসহ ছয়জনকে ভাঙ্গুড়া থানা পুলিশ আটক করেছে।
বুধবার ১৬ আগস্ট ভোর রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার কৃতরা হলেন, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আছগার (৫৮), উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম (৬০), আব্দুল আজিজ (৬৫), আফসার আলী (৫৫), ঈসমাইল হোসেন (৪২) ও আল আমিন (৩৫)।
অটকের বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন দাবি করেন, তাঁরা কোনো গোপন মিটিং করে নাশকতার পরিকল্পনা করেননি। পুলিশ বাড়ি বাড়ি অভিযান চালিয়ে তাঁদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ রাশিদুল ইসলাম বলেন, সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াতের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!