রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের উপবৃত্তি ও ভাতা প্রদান

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩

নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের উপবৃত্তি ও প্রবীণদের ভাতা প্রদান
# স্টাফ রিপোর্টার ।। নিউ  এরা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের উপবৃত্তি ও প্রবীণদের পরিপোষক ভাতা প্রদান প্রদান করা হয়েছে। ২০ জুন মঙ্গলবার বিকেলে ফাউন্ডেশনের চরমিরকামারী শাখা চত্ত¡রে এই কাযক্রম অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে উপবৃত্তি ও পরিপোষক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেক এনজিও থাকলেও নিউ এরা ফাউন্ডেশন সামাজিক উন্নয়নমূলক কাজ করছে। সরকারের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে নিউ এরা ফাউন্ডেশনের কর্মকান্ডের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন তিনি।
ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক মো: শফিকুল ইসলাম, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোছা সানজিদা আক্তার নিশি ও মোছা আনিকা তাবান্নুম অর্থি বক্তব্য রাখেন।
এসময় ফাউন্ডেশনের সহকারি পরিচালক (প্রোগ্রাম) মোঃ শমসের আলী, দাশুড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সলিমপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল কালাম সরদার, সলিমপুর ইউনিয়ন সমৃদ্ধি সমন্বয়কারী জাহাঙ্গীর আলমসহ প্রবীণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ৩০ জন কৃতি
শিক্ষার্থীর মাঝে ৩ লক্ষ ৬০হাজার টাকার চেক ও ৮১জন প্রবীণকে পরিপোষক ভাতা তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য যে, নিউ এরা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষিত জাতি গঠনে এবং সহস্রাব্দ উন্নয়ন অভিষ্ট অর্জনে সরকারকে সহায়তা করতে সমাজের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ও স্বাবলম্বী হতে সহায়তা করে আসছে। এ পর্যন্ত প্রায় ২শত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!