রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈশ্বরদীতে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

বিশেষ উৎসাহ উদ্দীপনায় ঈশ্বরদীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
——————-
এস এম রাজা।। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈশ্বরদীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপনের জন্য ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ নানাবিধ কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিলো স্টেশন রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালী, মিলাদ মাহফিল ও কেককাটা।

সকালে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রশীদুল্লাহ, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা, যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!