রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে দুর্বৃত্তের হাতে গুলি বিদ্ধ হয়ে যুবক নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩

ঈশ্বরদীতে দূর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
————–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীতে দূর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাফসির আহমেদ মনা (২৫) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল রাত আনুমানিক পৌনে ১১টায় ঈশ্বরদী উপজেলার প্রত্যন্ত এলাকা লক্ষিকুন্ডা ইউনিয়নের পাকুরিয়া এমপি মোড়ে।

এলাকাবাসী ও থানাসূত্রে জানা গেছে, একই উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল রূপপুর পাকার মোড় এলাকার তানজুর রহমান তুহিনের ছেলে এবং হাতকাটা টুনটুনির ছোট ভাই মনা উল্লেখিত সময়ে ঘটনাস্থলে অবস্থান করছিলো।

এসময় মুখোশ পড়া কয়েকজন দূর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে অতর্কিত আগ্নেয়াস্ত্র দিয়ে পরপর ৪ রাউন্ড গুলি ছুরে তারা স্থান ত্যাগ করে। এসময় গুলিবিদ্ধ মনা মাটিতে লুটিয়ে পড়ে। বিষয়টি লক্ষ্য করে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় মনাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মৃত্যু বরণ করে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অব্যহত রয়েছে বলেও তিনি জানান। এ সংবাদ লিখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি বলে ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাসির জানিয়েছেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!