রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ভেড়ামারায় যুবককে লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

মোবাইলের রিংটোন শুনে যুবকের লাশ উদ্ধার
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় রিংটোনের শব্দ শুনে তুষার রহমান ওরফে জিম নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। জিম ভেড়ামারা পৌর এলাকা প্রফেসর পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে জিম বের হয়। রাতে তিনি বাড়ি না ফিরলে ফুপু তাসলিমা খাতুন বুড়ি ও বাবা ফজলুল হক খোঁজ করতে থাকেন।

তসলিমা খাতুন বুড়ি বলেন, মোবাইলে বার বার কল দিতে থাকি। রিসিভ হয় না। রুবেলের পরিত্যক্ত বাড়ির পাশে বাড়ি হওয়ায় জিমের মোবাইলের রিংটোন শব্দ শুনে রুবেল অটোর পরিত্যক্ত বাড়ির দোতালায় গিয়ে দেখি জিমের লাশ পড়ে আছে।

তার চিৎকারে এলাকার লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান খসরু জানান, ফজলুল হকের ছেলে নিহত জিম রাজমিস্ত্রির কাজ করতেন। এলাকার যুবক ছেলেদের সঙ্গে তিনি প্রায়ই আড্ডা দিতেন।

ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, লাশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তুষার ওরফে জিমের লাশ রুবেল অটোর পরিত্যক্ত ঘরের বারান্দায় লাশ পাওয়া যায়। লাশটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, কুষ্টিয়া সিআইডি পুলিশের বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। তারা এসে ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত জানানো যাবে। কারা এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!