বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

ঈশ্বরদীতে ৪৮ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৫ জুন, ২০২৩

ঈশ্বরদীতে ৪৮ প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান, লীলা কীর্তণ ও ভোগ উৎসব শুরু
—————–
স্টাফ রিপোর্টার।। গত ৪ জুন’২৩ ঈশ্বরদী বারোয়ারী ঠাকুরবাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দিরে শুরু হয়েছে ৪৮ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী মহানামযজ্ঞানুষ্ঠান, লীলা কীর্তণ ও ভোগ মহা উৎসব।

ঈশ্বরদী বারোয়ারী হিন্দু সম্প্রদায়ের উদ্দ্যোগে দেশ মাতৃকার কল্যাণ ও বিশ্ব শান্তিকল্পে কলি যুগের জীবের মুক্তি কামনায় ভক্ত সেবা সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান।

পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এস এম রাজা, সহ-সভাপতি শফিউল আলম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু সহ সাংবাদিক নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে আয়োজকদের আমন্ত্রণে অনুষ্ঠানস্থল পরিদর্শন, পর্যবেক্ষণ ও উপভোগ করেন।

উল্লেখিত আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে অন্যতম আয়োজক সমরেন্দ্রনাথ কর্মকার সহ সংশ্লিষ্ট সকলেই স্বাগত জানান এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!