রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে পুলিশের উপর হামলা, থানায় মামলা দায়ের, গ্রেফতার -৬

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩

ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, থানায় মামলা দায়ের, গ্রেফতার-৬
—————-
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। কর্তব্যরত ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে বাধাসৃষ্টি, গালিগালাজ ও শারীরিক ভাবে মারধরের অভিযোগে ঈশ্বরদীতে যুবদলের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল ২৭ মে’২৩ রাত্রি আনুমানিক সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী রেলওয়ে গেট এলাকায়।

থানা সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে ঈশ্বরদীর সবচেয়ে ব্যস্ততম পাঁচরাস্তা মোড় রেলওয়ে গেট এলাকায় প্রচন্ড যানজট সৃষ্টি হলে কর্তব্যরত পুলিশ যানজট নিরসনের চেষ্টা করে। এসময় যুবদল নেতা সোনামণি সহ আরও কয়েকজন তাদের ব্যবহৃত মাইক্রোবাস এলোমেলো ভাবে দাঁড় না করানোর জন্য নিষেধ করলে তারা কর্তব্যরত পুলিশের ওপর ক্ষিপ্ত ও মারমুখী হয়ে ওঠে। এক পর্যায়ে তারা টিএসআই জাহিদ ও জনৈক কনস্টেবলকে গালিগালাজ ও মারধর করে। এসময় পরিস্থিতি বেসামাল হয়ে গেলে থানা পুলিশকে সংবাদ দেয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সোনামণি সহ ঘটনার সাথে যুক্ত হওয়া অন্যান্যদের খুঁজে বের করে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর ব্যক্তিগত অফিস ও রেলগেট থেকে ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক সোনামণি, যুবদল কর্মী চয়ন, তরিকুল, মামুন ও হাবিবকে গ্রেফতার করে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!