রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীর চাঁদপুর গ্রামে ছাত্রলীগ নেতার হামলায় আহত -৫, বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩

ঈশ্বরদীর চাঁদপুর গ্রামে ছাত্রলীগ নেতার হামলায় আহত-৫ বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ
———–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে দাশুড়িয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ ফাহিম গংদের হামলায় ৫জন আহত হয়েছে। অন্যদিকে
বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে মালামাল। ঘটনাটি ঘটানো হয়েছে গত ১৭ মে’২৩ রাত্রি আনুমানিক ১১ টায়।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উল্লেখিত সময়ে দাশুড়িয়া রেল স্টেশনে বেপরোয়া গতিতে এলোমেলো ভাবে মোটরসাইকেল চালাচ্ছিলো ফাহিম গং। এসময় সড়ক পারাপারের এক পর্যায়ে সজিব (২২) নামক এক যুবককে মোটরসাইকেলে ধাক্কা দিলে সজিবের সাথে ফাহিমের কথা কাটাকাটি হয়। সজিব ঐ এলাকার মাদ্রাসা শিক্ষক তরিকুল ইসলামের ছেলে। কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগ নেতা ফাহিম ১০/১২ জনের একটি গ্রুপ নিয়ে চাঁদপুর গোরস্থান পাড়ার তরিকুল ইসলাম, আবু তালেব, ফরিদ ও সুরুজ মোল্লার বাড়িতে হামলা চালায়। তাদের হামলায় ৩ নারী সহ ৫ জন আহত হয়।
অন্যদিকে দুটি মোটরসাইকেল, সিসিটিভি ক্যামেরা, বাড়িঘর ভাংচুর করা হয়। লুট করা হয় নগদ টাকা ও স্বর্ণ।

সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা স্থান ত্যাগ করে। এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানিয়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!