রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

রাষ্ট্রপতির পাবনা আগমন উপলক্ষে ঈশ্বরদীতে মতবিনিময় অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩

পাবনার কৃতিসন্তান মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর নিজ জেলা পাবনায় আগমন উপলক্ষে ঈশ্বরদীতে বঙ্গবন্ধু পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ মে সন্ধ্যায় বিএসআরআই ভিআইপি মিলনায়তনে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী কমিটির সভাপতি সাবেক অধ্যাপক উদয় নাথ লাহেড়ীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। পরিষদের সদস্য সচিব শহীদুল হক শাহিনের পরিচালনায় সভায় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রিয় কমিটির কোষাধ্যক্ষ মোঃ জালাল উদ্দীন তুহিন, বিএসআরআই এর মহাপরিচালক ড. ওমর আলী, পরিচালক ড. কুয়াশা মাহমুদ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহ-সভাপতি মাহাবুবুল হক দুদু, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রিয় কমিটির সদস্য ড. কামরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সাবেক অধ্যক্ষ আইনুল ইসলাম, অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ খালেক মালিথা, সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, পরিষদের সদস্য উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংবাদিক আতাউর রহমান বাবলু বক্তব্য রাখেন। এসময় রাষ্ট্রপ্রতির রাজনৈতিক জীবনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!