মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২

যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে ২ জন আহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

স্টাফরিপোর্টার।।

পাবনা-৪ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী প্রচারণায় যোগ দিতে এসে পাবনা জেলা যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন ছুরিকাঘাত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাহাপুর এলাকায় এঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ধানের শীষের প্রচারণায় অংশ নিতে কেন্দ্রীয় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকনসহ বিএনপি নেতৃবৃন্দ সোমবার ঈশ্বরদীতে আসেন। ঈশ্বরদী শহরে পথসভা ও গণসংযোগ শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকাল ৩টায় হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়ি সাহাপুরের বাসভবনে যান।নেতাদের সঙ্গেই ছিলেন পাবনা জেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ। সাহাপুরে মধ্যহৃভোজের পর পরই পাবনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিমেল রানার সমর্থকদের সঙ্গে পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট সমর্থকদের মধ্যে কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে ছুরিকাঘাত হয়ে পাবনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিমেল রানা ও পাবনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন আহত হন। এছাড়াও এসময় আরো বেশ কয়েকজন কিলঘুষি ও ধ্বস্তাধস্তিতে আহত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!