রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীর সাঁড়ায় রহস্যজনকভাবে স্কুল ছাত্রের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

ঈশ্বরদীর ঝাউদিয়ায় রহস্যজনক ভাবে স্কুল ছাত্রের মৃত্যু
———–
এস এম দীপ্ত।। আজ ১ জানুয়ারি’২৩ আনুমানিক রাত ২ টায় ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ঝাউদিয়া থানা পাড়ায় রোহান হোসেন (১৫) নামের এক দশম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ঐ এলাকারই কৃষক মিন্নু হোসেনের ছেলে।

জানা গেছে, গতকাল রাতে ঐ এলাকায় থার্টি-ফাস্ট উপলক্ষে ভিন্ন ভিন্ন ভাবে তিনটি গ্রুপে কিশোর ও তরুণরা পিকনিকের আয়োজন করে। আয়োজকদের সাউন্ডবক্স ভাড়া করার ব্যাপারে রোহান মধ্যস্ততা করে।
এক পর্যায়ে একটি গ্রুপের সাউন্ডবক্স নষ্ট হয়ে গেলে তারা সাউন্ডবক্সের মালিককে সচল করতে বলে। কিন্তু তাৎক্ষণিকভাবে সচল করা সম্ভব হয়না। এতে তারা মনোক্ষুণ্ণ হয়। পরে মধ্যস্ততাকারী রোহানের ওপরে তারা চাপ সৃষ্টি করে। একই মালিকের বক্স হওয়ায় অন্য গ্রুপের কাছ থেকে একটি বক্স তারা দিতে বলে। এই নিয়ে উভয়ের মধ্যে মারামারি হয়। এই পরিস্থিতি লক্ষ্য করে রোহান ঘটনাস্থল থেকে বাড়িতে চলে আসে। এরপর সে অসুস্থ্য হয়ে মুখ দিয়ে ফেনা উঠতে থাকে। এই পরিস্থিতি দেখে পরিবারের লোকজন তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু ঘটে।
মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, রোহানকে মারধর করা হয়েছে।

এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানিয়েছেন, সুরতহালের সময় তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। রোহানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!