রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

শাহ সূফী কালাচাঁদ ফকির চিশতির ওরশ মোবারক অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

ঈশ্বরদীরতে শাহ সূফী কালাচাঁদ ফকির চিশতির চেহলাম উপলক্ষে ওরশ মোবারক অনুষ্ঠিত
————-
এস এম দীপ্ত।। আজ ২৮ ডিসেম্বর’২২ ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর নতুন পাড়ায় শাহ সূফী কালাচাঁদ ফকিরের জন্মদিন ও চেহলাম উপলক্ষে দিনব্যাপী ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলি মালিথা। মাজার পরিচালনা কমিটির সভাপতি এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবুল হক দুদু প্রমুখ।

দিনব্যাপী এ আয়োজনে ছিলো মিলাদ মাহফিল, তবারক বিতরণ, কেক কাটা ও ভক্তি মূলক গান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম, মাজারের প্রধান খাদেম রেজাউল করিম চিশতি, সহ-সভাপতি মাহাতাব উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান ডিলু, যুবলীগ নেতা মিলন চৌধুরী, শাকিল আহমেদ, দয়াল ঘোষ, চন্দন বাবু, অরণী বাবু, সান্টু চিশতি সহ মাজার পরিচালনা কমিটির কর্মকর্তা সদস্য ভক্ত ছাড়াও সুধীজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!