রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে ধান চাল সংগ্রহ অভিযান শুরু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

ঈশ্বরদীতে গুদামে ধান-চাল সংগ্রহ শুরু
ঈশ্বরদী (পাবনা) থেকে স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে সরকারি খাদ্যগুদামে আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার উপজেলা খাদ্যগুদাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কৃষকের কাছ থেকে আমন ধান কেনার মধ্য দিয়ে সংগ্রহের কার্যক্রম শুরু করে।

২৮ টাকা কেজি ধান ও ৪২ টাকা কেজি দরে চাল সংগ্রহ কাজের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জয়নাল আবেদীন, উপজেলা সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মাহফুজ আল আসাদ, মুলাডুলি সিএসডি গুদামের ব্যবস্থাপক বিকাশ চন্দ্র প্রামানিক, বাংলাদেশ অটো মেজর হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান মালিথা, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি জুলমত হায়দার, সাধারণ সম্পাদক সামছুল আলম ও সাংগঠনিক সম্পাদক সোহেল বিশ্বাস প্রমুখ।

সরকারি দামের চেয়ে বাজারে দাম বেশি পাওয়ায় ধান দিতে অনেক কৃষক অনিহা প্রকাশ করেছে। এর সত্যতা নিশ্চিত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জয়নাল আবেদীন বলেন, চলতি মৌসুমে আমরা বরাদ্দপ্রাপ্ত ৮ হাজার ৫৮৩ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছি। অদ্যদিকে দুই গোডাউনে ১০০ করে মোট ২০০ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। আশা করছি কৃষকরা সরকারিভাবে ধান দেবেন ও মিলাররা চালও দেবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!