শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

যশোরে কাভার্ড ভ্যান দোকানে, বাবা ছেলেসহ নিহত ৫

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

কাভার্ডভ্যান ঢুকে পড়ল দোকানে, চাপা পড়ে  বাবা-ছেলেসহ নিহত ৫

যশোর থেকে নিজস্ব সংবাদদাতা।।

যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যানের চাপায় পাঁচজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে যশোর-চুকনগর সড়কে মণিরামপুরের বেগারিতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে দোকান, হোটেলের মধ্যে ঢুকে গেলে পাঁচজন প্রাণ হারায়। নিহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান বেগারিতলা বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে আঘাত করে। এতে চায়ের দোকানে ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারী মিলে পাঁচজন নিহত হয়। এদের মধ্যে বাবা-ছেলেও রয়েছে। এরা হলেন মনিরামপুরের বেগারিতলার হাবিবুর রহমান পচা (৪৮) ও তার ছেলে তাওশিদ হোসেন (৭)। নিহত বাকিরা হলেন একই এলাকার মীর শামছুর রহমান (৫৬), তৌহিদুর রহমান (৩৫) ও জয়পুর গ্রামের জিয়ার আলী (৪০)।

ওসি শেখ মো. মনিরুজ্জামান বলেন, ‘কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত দশটি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন নিহত হয়েছে। নিহতেদর মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যানবাহন চলাচল শুরু হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!