শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

বাঘায় স্বামী স্ত্রীর লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

রাজশাহী বাঘায় বসত ঘরে বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার
———-
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রাম থেকে বৃদ্ধ নাজিম-আম্বিয়া দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রামের নাজিম উদ্দিন (৭৫) ও তার স্ত্রী আম্বিয়া বেগম (৬৫) মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। প্রতিদিন তারা সকালে ঘুম থেকে ওঠে। কিন্তু বুধবার সকাল ৭টা পর্যন্ত তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের বাড়ির নেপাল শেখ নামের এক বৃদ্ধ তার বাড়িতে খোঁজ নিতে গিয়ে দেখেন আব্বিয়া বেগম বারান্দায় চকির ওপর চটের বস্তা গায়ে দিয়ে এবং নাজিম উদ্দিন বারান্দায় চকির নিচে শুয়ে আছে। কাছে গিয়ে দেখেন তারা মৃতাবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়।
এদিকে নাজিম-আম্বিয়া দম্পতির নাতি ইমন হোসেনের স্ত্রী খদেজা খাতুন সাগরী গত ১৫ নভেম্বর আত্মহত্যার কয়েক দিন পর থেকে ঠিকমতো ইমন বাড়িতে থাকে না। এ নিয়ে নাজিম-আম্বিয়া দম্পতি মানসিক চাপে ছিল বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে বাঘা থানার এসআই দুরুল হুদা বলেন, নাজিম-আম্বিয়া দম্পতির নাত বউ গত ১৫ নভেম্বর আত্মহত্যা করে। এ ছাড়া তিন বছর আগে নাজিম-আম্বিয়া দম্পতির ছেলে কামরুজ্জামান আত্মহত্যা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপে তারা আত্মহত্যা করতে পারে।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!