শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২ নভেম্বর, ২০২২

নিউ এরা ফাউন্ডেশনে জাতীয় যুব দিবস পালিত
‘ স্টাফ রিপোর্টার।। প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিউ এরা ফাউন্ডেশনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দেওয়াল পত্রিকা যুবকণ্ঠ’র মোড়ক উন্মোচন ও গাছের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ফাউন্ডেশনের প্রবীণ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোঃ শফিকুল ইসলাম। অন্যদিকে বিকেলে ফাউন্ডেশনের দুয়ারিয়া ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচীর অংশ হিসেবে টিটিয়াতে একই কর্মসূচী পালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর রহমান বিশ্বাস বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কান্ডারি হবে দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। এসময় চরমিরকামারী শাখা ব্যবস্থাপক সৈয়দ আলী সাদ্দাক, টিটিয়া শাখা ব্যবস্থাপক সেলিম রেজা, সমৃদ্ধি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, আল-মামুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন। পরে দেওয়াল পত্রিকা যুবকণ্ঠ’র মোড়ক উন্মোচন ও গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!