শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

পাকশি রেলওয়ে কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

পাকশী রেলওয়ে ডিগ্রী কলেজে বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার : ঈশ্বরদীর পাকশী রেলওয়ে ডিগ্রী কলেজে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস পারভেজের সভাপতিত্বে ও প্রভাষক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ। বিশেষ অতিথি, পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী- ২ বীরবল মণ্ডল ও কলেজের উপাধাক্ষ সাইয়েদ কামরুল হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শওকত ওসমান, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান বিশ্বাস ও পাকশী ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

এর আগে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন, পাকশী রেলওয়ে ডিগ্রী কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেনীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও শিশির খান। পরে স্থানীয় শিল্পী এবং কলেজ শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!