শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

পাবনায় র‌্যাবের হাতে মাদক সহ দুই ব্যবসায়ী আটক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

 

পাবনা সংবাদদাতা।।
পাবনায় ৬৭০ (ছয়শত সত্তর) গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১২,সিপিসি-২ এর সদস্যরা। গত ২২ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় তাদের গ্রেফতার করেন।

গ্রেফতার কৃতরা হলেন, পাবনা সদরের নাজিরপুর এলাকার মৃত আফতাব জোয়াদ্দারের পুত্র মো. রাকিব হাসান (৪১) এবং সদর থানাধীন দাপুনিয়া এলাকার সেফায়েৎ উল্লাহ প্রামানিকের ছেলে মো. কায়সার আলম (৫১)।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাযায়, পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন দাপুনিয়া ইউনিয়ন পরিষদের মেইন গেটের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের মাদকসহ গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট থেকে ৬৭০ (ছয়শত সত্তর) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা, ০১টি মোটরসাইকেল, ০৩টি মোবাইল, ০৪টি সিমকার্ড, নগদ ৭,৯৩০/- টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দীর্ঘদিনের পরিচালিত এই মাদকের ব্যবসার সত্যতা স্বীকার করেছেন। তারা বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে আমদের এই অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পাবনা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকি।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!