শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

কবি ও সাংবাদিক মোমিন হৃদরোগে আক্রান্ত সাহায্যের আবেদন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

জীবন দর্পন
———————————-
এস এম রাজা।। দৈনিক সময়ের কলম অনলাইন পত্রিকার সম্পাদক ও সময়ের কলম সাহিত্যাঙ্গন এর প্রতিষ্ঠাতা কবি মোমিনুল মোমিন হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাঁর শরীরের অবস্থা অত্যান্ত শোচনীয়। হার্ট ব্লক হয়ে গেছে। জরুরি ভিত্তিতে তাঁর হার্টে রিং পড়াতে হবে। এ জন্য প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা প্রয়োজন হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু এতো টাকার যোগান দেয়া অসুস্থ্য কবি ও সংগঠকের পক্ষে সম্ভব নয়। এমন কোনো সংগতি বা বিষয় সম্পদ নেই যা বিক্রি করে কবি মোমিনুল মোমিন তাঁর জীবন বাঁচানোর জন্য চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারে। আর্থিক ভাবে এতোটাই অসহায় যে হাসপাতালের বারান্দায় প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে প্রহর গুনতে হচ্ছে। তাঁর পাশে দুঃখিনী মা আর পরমমিত্র কবি আলী এরশাদ ছাড়া আর কেউ নেই। জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নিয়ে গিয়ে হার্টে রিং পড়ানোর ব্যবস্থা করতে না পারলে হয়তো অকালেই এই চিরসুন্দর পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে অকুতোভয় মানবপ্রেমীক এই কলম সৈনিককে। সমাজের বিত্তবানদের জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এই গুণি মানুষটির জীবন বাঁচাতে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। যদি কেউ আর্থিক সহায়তা করতে চান তাহলে কবির নিকটজনের এই ০১৭২৪-২২৭৯১৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মানবিক এই বিষয়টির প্রতি আন্তরিক হস্তক্ষেপ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!