শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

লালপুরের সংঘর্ষে গুলি, আহত-৫

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

লালপুরে পানি নিষ্কাশন নিয়ে দু.পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৫ জন আহত
লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা।।

নাটোরের লালপুর উপজেলার নাগশোষা গ্রামে দুই বাড়ির বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে সংঘর্ষে রজব আলী (৩৫) নামে একজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ( ১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেশী রজব আলী ও সুমন আলী’র পরিবারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে নাগশোষা গ্রামে প্রতিবেশী রজব আলী সরদার ও সুমন আলীর বাড়ির বৃষ্টির পানি গড়ানো নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় সুমন আলী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে রজব আলী গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যরা হলেন, আজমত, জামারুল, তাজু ও তাজুর স্ত্রী রেখা বেগম। তাদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।
লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একরাউন্ড ব্যহৃত গুলির খোসা উদ্ধার করেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!