শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

জেলা প্রশাসনে সংবর্ধিত হলো পাবনা প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধণা দিল পাবনা জেলা প্রশাসন

পাবনা  প্রতিনিধি।।   ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধণা প্রদান করেছে পাবনা জেলা প্রশাসন। গতকাল রোববার বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্র্ষিক নির্বাচনে বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
এ উপলক্ষে পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন দ্বিতীয় বারের মত নির্বাচিত সভাপতি এবিএম ফজলুর রহমান ও দ্বিতীয় বারের মত নির্বাচিত সম্পাদক সৈকত আফরোজ আসাদ ও নবনির্বাচিত কার্যকরি সদস্য আব্দুল মতীন খান।
এ সময় উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিমুল আক্তার, নির্বাচিত কমিটির সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, সহ-সম্পাদক খান সরোয়ার মোর্শেদ উল্লাস, অর্থ সম্পাদক সুশীল কুমার তরফদার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, প্রেসক্লাবের কার্যকরি সদস্য ইয়াসিন আলী মৃধা রতন, জহুরুল ইসলাম, আব্দুর রশিদ, নবনির্বাচিত কমিটির সদস্য ও সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি‘র পক্ষে তার ছেলে রিজভী জয় ও সিনিয়র সহ-সভাপতি র্মীজা আজাদের পক্ষে তার ছেলে ডিবিসি টিভির প্রতিনিধি মীর্জা পার্থ হাসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!